Friday, January 22, 2016

সব্জির আচার

সব্জির আচার

উপকরণ 
গাঁজর এক কাপ 
ফুল কফি এক কাপ 
বিন এক কাপ 
মটর আধ কাপ 
মুলো ১/৪ কাপ 
বিট ১/৪ কাপ 
শুকনো লঙ্কা ৩/৪ টা
লেবু ২ টুকরো 
আদা কুচানো ১/৪ কাপ 
রশুন কুচানো এক চা চামচ 
কালো সর্ষে এক টেবিল চামচ 
জিরে এক চা চামচ 
ধনে এক চা চামচ 
হিং এক চিমটে 
নুন স্বাদ মত 
হলুদ এক টেবিল চামচ 
মেথি এক টেবিল চামচ 
ভিনিগার এক কাপ 
তেল তিন চার কাপ 
প্রণালী ঃ
বিট ,গাঁজর ,ফুল কপি ,বিন , মুলো ছোট ছোট করে কেটে নিন । মটর দানা ছাড়িয়ে নিন । এবার সব্জি গুলো ভাল করে ধুয়ে কিছু ক্ষণ দিন পাখার তলায় অথবা খোলা জায়গায় । শুকিয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রোদে রেখে শুকিয়ে নিতে হবে । যাতে সমগ্র রস যেন টেনে যায় ।একের জায়গায় দুই দিন লাগতে পারে । সব্জির সমস্ত আদ্রতা শুকিয়ে না গেলে আচার বেশিদিন থাকবে না । রোদের একান্ত কোন সুযোগ না থাকলে মাইক্রো ওভেনে ২/৩ মিনিট ঘুরিয়ে নিন ।রস টেনে শুকিয়ে যাবে সব্জি । যেদিন আচার বানাবেন আর যে কাঁচের পাত্রে রাখবেন ঠিক করেছেন সেটি ভাল করে ধুয়ে গরম জলে ফুটিয়ে খটখট করে শুখিয়ে নেবেন , শুকনো কড়ায় লঙ্কা, জিরে ,ধনে নেড়ে ভাল করে গুঁড়িয়ে নিন । এবার কড়ায় তেল দিয়ে হিং ফোঁড়ন দিন । সর্ষে , মেথি দিয়ে কিছু ক্ষণ নেড়ে নিন । ফাটতে শুরু করলে তখন রশুন আর আদা কুচানো দিয়ে একটু ভাজুন ।আঁচ নিভিয়ে আগে গুড়ো করে রাখা মশলা টা দিন ।
সব্জি টা ঢেলে দিন । নেড়ে দিন । এবার ভিনিগার মিশিয়ে দিন । পাতলা কাপড় ঢাকা দিয়ে ঠাণ্ডা করুন । ৫/৬ দিন কৌটা টা টানা রোদ খাওয়ান । তার পর ব্যবহার করা যাবে ।

আমার শাশুড়ির দেওয়া রেসিপি । 

No comments:

Post a Comment