উচ্ছে আচার
উপকরণ ঃ
উচ্ছে ২৫০ গ্রাম
সর্ষে তেল পরিমাণ মত
সাদা সর্ষে এক টেবিল চামচ
মেথি এক চা চামচ
ভিনিগার এক কাপ
লঙ্কা গুড়ো এক চা চামচ
রশুন বাঁটা বা থেঁতা ৯/১০ কোয়া
কাচা লঙ্কা ৫/৬ টা
নুন স্বাদ মত
উচ্ছে মাঝ বরাবর চিরে দানা বের করে দিন । ছোট করে কেটে নুন মাখিয়ে ঘণ্টা খানেক রেখে দিন । ভাল করে চিপে উচ্ছের রস বার করে দিন । ধুয়ে জল ঝরিয়ে নিন । এবার কড়ায় সর্ষে তেল দিয়ে মেথি ফোঁড়ন দিন । ফাটতে শুরু করলে রসুন দিয়ে ১০/১২ সেকেন্ড নাড়ুন । লঙ্কা দিয়ে আরও ৩০ সেকেন্ড মত নেড়ে উচ্ছে দিয়ে দিন । কিছু ক্ষণ নেড়ে ভিনিগার দিন । স্বাদ মত নুন ও লঙ্কা গুড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন ।উপরে পাতলা একটা কাপড় চাপা দিয়ে ঠাণ্ডা করুন । শক্ত ঢাকনা দিলে বাষ্পি ভুত জল জমে পড়তে পারে আচারে । ঠাণ্ডা বাস্প নিরোধক পাত্রে ভরে রেখে দিন ।
আমার রেসিপি

No comments:
Post a Comment